Calendar

«  

May

  »
S M T W T F S
 
 
1
 
2
 
3
 
4
 
5
 
6
 
7
 
8
 
9
 
10
 
11
 
12
 
13
 
14
 
15
 
16
 
17
 
18
 
19
 
20
 
21
 
22
 
23
 
24
 
25
 
26
 
27
 
28
 
29
 
30
 
31
 
 
 
Add to calendar

Video

admin's blog

মেডিটেশন ও ছুটি

মেডিটেশন ও ছুটি
ডাঃ এস.এম. আবরার (জাবের)
মোবাইল : ০১৭১১ ২৩২৩৪৪

অফিস থেকে ছুটি নিলেন। অফিস জানল আপনি ছুটি কাটাচ্ছেন। অথচ আপনি হয়ত অফিস থেকে ছুটি নিলেন আপনার বাবা-মা বা স্ত্রী-সন্তানের অসুস্থতার জন্য অথবা ভাই-বোনের বিয়ের অনুষ্ঠানে কাজ লাগতে। অফিস থেকে ছুটি নিয়ে আপনার শুরু হল সাংসারিক চাপ বা টেনশন। আপনার অফিসের খাতায় ছুটি লিখা হলো কিন্তু মনের খাতায় লিখা হল চাপ, চাপ, আর চাপ। এটাকে কি আপনি ছুটি বলবেন?Read more

সিলভা মেথড ও আধ্যাত্মিকতা

সিলভা মেথড ও আধ্যাত্মিকতা
মুহাম্মদ মহিউদ্দিন
এফসিএমএ
প্রশিক্ষক-সিলভা মেথড

এই পৃথিবীর সৃষ্টি রহস্য আমরা কমবেশী সকলেই জানি। সৃষ্টি করেছেন এক মহা শক্তিধর প্রভু। The supereme power এই power টাকে আমরা স্রষ্টা, আল্লাহ, ভগবান ইত্যাদি বলে থাকি। যে যে নামেই ডাকি না কেন-এই পৃথিবীর সৃষ্টির সময় তিনি যে কাজটি প্রথমে করেছেন, তা হল চিন্তা্‌। প্রথমে চিন্তা করেছেন, তারপর “হও” বলেছেন-হয়ে গেছে। তারপর দেখুন মানব সৃষ্টি, যা কিনা স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি। এ ক্ষেত্রেও স্রষ্টার প্রথম কাজটি চিন্তা, তারপর সৃষ্টি। মানুষকে আল্লাহর গুণাগুণ দিয়ে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ সেই Supereme power এর বৈশিষ্ট্যের অতি ক্ষুদ্রাংশ হল মানুষ। বিশাল সমুদ্রের জলরাশির মধ্যে যে উপাদান অর্থাৎ হাইড্রোজেন ও অক্সিজেন আছে তেমনি এক অনু পানির মধ্যেও সে রকম হাইড্রোজেন ও অক্সিজেন বিদ্যমান। আর আল্লাহর বা স্রষ্টার গুণে গুণান্বিত মানুষের মধ্যেও স্রষ্টার গুণাবলী বিদ্যমান। সে জন্যই দেখা যায়, মানুষও চিন্তা করে, সৃষ্টি করে। অর্থাৎ সৃজনশীল ক্ষমতা প্রতিটি মানুষের মধ্যেই রয়েছে। পরিবেশ, পরিস্থিতি, প্রশিক্ষণ ও অন্যান্য অনুকূল অবস্থায় প্রেক্ষিতে কোনটি প্রকাশ পায়, কোনটি এসবের অভাবে সুপ্তই থেকে যায়। Read more

Quantum Communication

কোয়ান্টাম কানেকশন
Quantum Communication
পান্না চৌধুরী

সামপ্রতিককালে PARTICLE PHYSICS এর Quantum Mechanics শাখার বিশেষ ব্যাখ্যাসমুহ(বস্তু জগতের) প্রাচীন Classical Physics এর চিন্তাধারাকে এক প্রচন্ড ঝাঁকুনি দিয়ে ফেলেছে। সাইকিক কমুনিকেটররা কোয়ান্টাম মেকানিক্সের প্যারাডক্সিকাল পয়েন্ট অব ভিউ থেকে অপরা বা না দেখা জগতের ঘটনাগুলোকে একটা বৈজ্ঞানিক বিন্যাস এর মধ্যে ব্যাখ্যা দেবার সুযোগ পেয়ে গেছেন। এই নতুন বিজ্ঞান বস্তুজগতের অতি সূক্ষ্ম পর্যায়ের আচরন গুলি নিয়ে কাজ করে থাকে। বস্তুজগতের এই পর্যায়কে বিজ্ঞানের ভাষায় বলা হয় সাব-এ্যাটমিক লেভেল। এই জগতে বস্তুর বেসিক ইউনিটগুলি না পাটিকেল, না ওয়েভ। অর্থাৎ বস্তুর আসল অন্তর্নিহিত চরিত্র বস্তগত না ধারনাগত? প্রকৃতপক্ষে এই দুটি চারিত্রিক বৈশিষ্ট্যই বস্তুজগতের বিষয়। এই লেভেলে বস্তুর অবস্থানকে কখনোই ডেফিনিট একদিকে নির্দিষ্ট করা যায় না। Read more

ESP বা অতীন্দ্রিয় ক্ষমতা

ESP বা অতীন্দ্রিয়
ক্ষমতা

সাঈদ-উর-রহমান

প্রতিদিনের  এই জাগতিক বাস্তবতা, যার অভ্যন্তরে আমরা বসবাস করছি, প্রতিনিয়ত অনেক ঘটনার সম্মুখীন হচ্ছি। এটা এমনই এক জগত-যেখানে মানুষের ক্ষমতা সীমাবদ্ধ। এ্যাভারেজ কিছু প্রকৃতি পদত্ত ক্ষমতার অধিকারী আমরা সবাই। সাধারণত ইন্দ্রিয়লব্ধ কিছু ঘটনা প্রবাহের মধ্যে আমরা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকি। এটাই আমাদের অত্যন্ত পরিচিত আটপৌরে জগত। এই অতি পরিচিত জগতটির মাঝেও কখনো কখনো কিছু ব্যাখ্যাহীন গঠনা ঘটে। যা আমাদের নিত্য ঘটনার বাইরে। যুক্তি দ্বারা সেগুলোর বিশ্লষন করা যায় না, তা পরিচিত বিজ্ঞানের আওতা বহির্ভূত। বিজ্ঞানের দ্বারা ব্যাখ্যা করা না গেলেও  তার অস্তিত্বকে অস্বীকার করা যায় না। Read more